প্রমিত বলি প্রমিত লিখি | অষ্টম শ্রেণি বাংলা ২য় অধ্যায় সমাধান - Class 8 Bangla Chapter 2 Solution |
১ম পরিচ্ছেদ: ধ্বনির উচ্চারণ
শব্দের অর্থ
উড়কি ধান: এক রকম ধান।
কথার ঝুড়ি: অনেক কথা।
ঝাপসা চোখে: অস্পষ্ট দৃষ্টিতে।
ডালের বড়ি: ডাল দিয়ে বানানো ছোটো বড়া।
নুয়ে পড়া: ঝুলে পড়া।
বিন্নি ধান: এক রকম ধান।
ব্যবচ্ছেদ: কাটা-ছেঁড়া।
ভিটে: বাসভূমি।
মুড়কি: গুড় দিয়ে মাখানো খই।
দাওয়া: ঘরের বারান্দা।
শব: মৃতদেহ।
নারকেলের চিড়ে: চিড়ার মতো করে বানানো নারকেলের টুকরা।
ধ্বনির কম্পনমাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জনধ্বনি
ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘোষ ও অঘোষ।
ঘোষ ব্যঞ্জন: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয়, সেসব ধ্বনিকে বলে ঘোষধ্বনি।
যেমন: গ, ঘ, জ, ঝ, ড, ঢ, ড়, ঢ়, দ, ধ, ন, ব, ভ, ম, র, ল।
অঘোষ ব্যঞ্জন: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রে কম্পন অপেক্ষাকৃত কম হয়, সেসব ধ্বনিকে বলে অঘোষধ্বনি।
যেমন: ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, শ, স, হ।
ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।
অল্পপ্রাণ ব্যঞ্জন: সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: ক, গ, চ, জ, ট, ড, ড়, ত, দ, প, ব, শ, স।
মহাপ্রাণ ব্যঞ্জন: সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, ঢ়, থ, ধ, ফ, ভ, হ।
২.১.১ কম্পনমাত্রা ও বায়ুপ্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ ২১ পৃষ্ঠা সমাধান
বাকপ্রত্যঙ্গ
ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাক্সত্যঙ্গ বলে। এখানে বাক্প্রত্যঙ্গের ছবি দেওয়া হলো।
২.১.২ ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বাকপ্রত্যঙ্গের সক্রিয়তা ২৩ পৃষ্ঠা সমাধান
উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি
বাপ্রত্যঙ্গের যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে, সেই জায়গাটি হলো ঐ ব্যঞ্জনের উচ্চারণস্থান। উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়:
১. কণ্ঠ্য ব্যঞ্জন
২. তালব্য ব্যঞ্জন
৩. মূর্ধন্য ব্যঞ্জন
৪. দন্ত্য ব্যঞ্জন
৫. ওষ্ঠ্য ব্যঞ্জন।
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে কোন বাক্প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক্প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ, নিচের ছকে তা দেখানো হলো:
কন্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাছ, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ও কণ্ঠ্য ব্যঞ্জনের উদাহরণ।
তালব্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাতা, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ব, শ তালব্য ব্যঞ্জনের উদাহরণ।
মূর্ধন্য ব্যঞ্জন: দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মুধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মৃঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ।
দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনের উদাহরণ।
ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনের উদাহরণ।
২.১.৩ উচ্চারণস্থান অনুযায়ী ধ্বনির প্রকার ২৫ পৃষ্ঠা সমাধান
প্রমিত বলি প্রমিত লিখি - Promito Boli Promito Likhi
২য় পরিচ্ছেদ: শব্দের উচ্চারণ
শব্দের অর্থ
আশ্বাস: ভরসা।
ইন্টিরিয়র: ভিতরের দিক।
এফেক্টেড: আক্রান্ত।
কম্বায়োটিক: এক ধরনের ওষুধ।
কাকুতি মিনতি: অনুনয়-বিনয়।
জলসীমা: জলভাগের সীমানা।
টনটন: ব্যথার ভাব।
দিশেহারা: কী করতে হবে বুঝতে না পারা।
প্রিপেয়ার্ড: প্রস্তুত।
ফাঁকফোকর: ছোটোবড়ো ছিদ্র।
বিভ্রান্ত: দিশেহারা।
মনস্থির করা: সিদ্ধান্ত নেওয়া।
মস্করা: ঠাট্টা।
সওয়ারি: আরোহী।
২.২.১ শব্দের উচ্চারণ
'যাত্রা' গল্প থেকে কিছু শব্দ এবং এগুলোর প্রমিত উচ্চারণ নিচের ছকে দেওয়া হলো। সহপাঠীদের সঙ্গে শব্দগুলোর উচ্চারণ অনুশীলন করো এবং উচ্চারণ প্রমিত হচ্ছে কি না খেয়াল করো
২.২.২ ভাষারূপের পরিবর্তন ২৫ পৃষ্ঠা সমাধান
'যাত্রা' গল্পের কথোপকথনের কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষারীতির প্রয়োগ করা হয়েছে। গল্প থেকে এ রকম কয়েকটি বাক্য নিচের ছকের বাম কলামে লেখো এবং ডান কলামে বাক্যগুলোর প্রমিত রূপ নির্দেশ করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো
প্রমিত বলি প্রমিত লিখি - Promito Boli Promito Likhi
৩য় পরিচ্ছেদ: লিখিত ভাষায় প্রমিত রীতি
শব্দের অর্থ
অগ্রসর: সামনে যাওয়া।
অবধি: পর্যন্ত।
আবদ্ধ থাকা: আটকে থাকা।
একদৃষ্টে: অপলক চোখে।
গনিতে গনিতে: গুনতে গুনতে।
ঝাপসা: অস্পষ্ট।
ফটক: সদর দরজা।
রাঙ্গী গাই: লাল রঙের গাভি।
শোলা গাছ: জলাভূমিতে উৎপন্ন গুল্ম জাতীয় গাছ।
সতৃষ্ণ দৃষ্টি: আগ্রহী চোখ।
হোগলা: জলাভূমিতে উৎপন্ন তৃণ জাতীয় উদ্ভিদ।
২.৩.১ লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার ৩৭ পৃষ্ঠা সমাধান
'রেলের পথ' গল্প থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো। এরপর সর্বনামগুলোর প্রমিত রূপ ভান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো।
একইভাবে গল্প থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের বাম কলামে লেখো। এরপর ক্রিয়াগুলোর প্রমিত রূপ ডান কলামে লেখো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে নাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা উত্তর করে দেওয়া হলো।
সাধুরীতি
সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলে রূপ। এই রীতিতে কেউ কথা বলত না, এটি ছিল কেবল লেখার ভাষা। এক সময়ে লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ। উনিশ ও বিশ শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। ১৯৭২ সালে গৃহীত বাংলাদেশের সংবিধানও সাধুরীতিতে রচিত। 'রেলের পথ' গল্পটি সাধুরীতির একটি নমুনা।
২.৩.২ সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর ৩৮ পৃষ্ঠার সমাধান
'রেলের পথ' গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একইসঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও। একটি নমুনা-উত্তর করে দেওয়া হলো
.jpeg)